সু.খবর রিপোর্ট
সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রঙ্গারচর ও হরিণাপাটি গ্রামে অকাল বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ সহায়তা প্রদান করেছে সামাজিক সংগঠন ‘ইয়েস থিংকিং’। সোমবার দুপুর ২টায় সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদার বাজারে ১০৫টি পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
সামাজিক সংগঠন ইয়েস থিংকিং এর সদস্যদের আর্থিক সহায়তায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে চাল ও তেল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জের খবর’র সহকারী সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, ইয়েস থিংকিং এর সদস্য শাকিল আহমেদ, আব্দুল আলিম, নুরুল হাসান আতাহের, হাজী সুমন, আমিন তালুকদার, মো. আবিদ ও ফজর আলী।
জাতীয় গণতান্ত্রিক ফ্রণ্ট
‘বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যেগে এবং তাহিরপুর উপজেলা কৃষক সংগ্রাম সমিতির আয়োজনে টাঙ্গুয়ার পাড়ে অবস্থিত চিলাইন তাহিরপুর, জয়পুর ও গোলাবাড়ি গ্রামে বন্যা দুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে সোমবার সকাল ১০টায় মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন এন.ডি.এফ এর সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জাহাঙ্গীর হোসাইন। ৩টি গ্রামসহ আশেপাশের এলাকার ৩১০ ব্যক্তিকে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়।
মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জাহাঙ্গীর হোসাইন এবং সহযোগিতা করেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি চিকিৎসা কর্মকর্তা মো. ফয়েজ আহমদ এবং সিনিয়র স্বাস্থ্য সহকারি গোপেশ রঞ্জন রায়। মেডিক্যাল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টিটু, স্থানীয় কৃষক নেতা ছয়ফুল ইসলাম, সামছুল আলম এবং স্থানীয় কৃষক নেতৃবৃন্দ।
(প্রেস বিজ্ঞপ্তি)
জমিয়ত
দিরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে সমাজসেবা ট্রাস্ট ইউকের অর্থায়নে প্রিন্সিপাল মাও. শুয়াইব আহমদের সহযোগিতায় দিরাই উপজেলা জমিয়তের উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।
উপজেলা জমিয়তের সভাপতি মাও. নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. মহিউদ্দিন ক্বাসিমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াসের যৌথ পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব আল্লামা নূর হোসেন ক্বাসিমী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দারুল উলুম দরগাহপুর মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান, জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাও. আব্দুর রব ইউসুফী, যুগ্ম সহাসচিব তোফাজ্জুল হক আজিজ, জেলা সভাপতি প্রিন্সিপাল মাও. আব্দুল বাছির, সাধারণ সম্পাদক মাও. আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাও. মুশতাক আহমদ।
এরপর উপজেলার ৯টি ইউনিয়নের ৫শতাধিক পরিবারের প্রতিটির মাঝে ১০ কেজি চাল, ১ কেজি তৈল, ১ কেজি ডাল ও ১কেজি লবণ বিতরণ করা হয়।
মহিলা সংস্থা
জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নে ত্রাণ বিতরণ করেছে জেলা মহিলা সংস্থা। সোমবার ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজি আরা শাম্মী, সদস্য কলি তালুকদার আরতী, পূজা উদযাপন পরিষদের মহিলা সম্পাদিকা শীলা বসু। এছাড়াও উপস্থিত ছিলেন, সুজিত বিশ্বাস, মো. শামছুল হক, মো. সাজ্জাত কবীর, মো. আকরাম হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি