সু.খবর রিপোর্ট
তাহিরপুর উপজেলার বন্যা দুর্গতের অর্থ সহায়তা প্রদান করেছে তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতি। বুধবার তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে উপজেলার বালিজুড়ি, আনোয়ারপুর, তাহিরপুর, ইসলামপুর, কাউকান্দি, বড়ছড়া, গোলকপুর, শ্রীপুর, কলাগাও এলাকার মোট ৭শ’ অসহায় বন্যা দুর্গতের মাঝে নগদ ৫শ টাকা করে অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা অ্যাড. শফিকুল ইসলাম, সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি মোকারম হোসেন আরফাজ, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের, সদস্য মহিউদ্দিন আহমদ প্রমুখ।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলায় মাদ্রাসা পরিচালনা কমিটি শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেছে। বুধবার দুপুরে উপজেলা সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামে রাজনগর ও ইসলামপুর নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসায়, মাদ্রাসার ভূমিদাতা মো.দেলোয়ার হোসেনের পরিচালনায় মাদ্রাসা পরিচালনা কমিটির
সভাপতি মো.মইনুল ইসলামের সভাপতিত্বে পোশাক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
এদিকে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আজিজ তাঁর সম্মানী ভাতার টাকা এলাকার ২০জন প্রতিবন্ধীর মধ্যে বিতরণ করেছেন। একই সঙ্গে ঈদ উপলক্ষে তাদের ত্রাণসামগ্রী দেওয়া হয়। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সহায়তা তুলে দেওয়া হয়।
প্রতিবন্ধীদের হাতে অর্থ সহায়তা ও ত্রাণসামগ্রী তুলে দেওয়ার আগে বক্তব্য রাখেন চেয়ারম্যান মো. আবু হেনা আজিজ, ব্যবসায়ী আফিকুল ইসলাম, ইউপি সদস্য তাজ উদ্দিন, ইব্রাহিম আলী, আজাদ মিয়া, সাংবাদিক আকরাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব মৃনাল কান্তি দাশ। প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে। এর আগে আবু হেনা আজিজ নিজের ভাতা থেকে একইভাবে এলাকার একজন দরিদ্র মানুষকে নতুন ঘর তুলে দিয়েছেন।
ছাতক
ছাতকে ইসলামপুর ইউনিয়ন যুব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৭ শতাধিক বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ইসলামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংস্থার সভাপতি মাও. আকিক হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান খান, নোয়াগাঁও-গনেশপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, সমাজসেবী হাসান মুর্শেদ।
এ সময় সংস্থার সাবেক সভাপতি আব্দুস সামাদ, এনায়তুল হক-কালা মিয়া, ইউপি সদস্য সুনু মিয়া, সংস্থার সহ-সভাপতি লিলু মিয়া, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মাও. ইমদাদুল হক, হাজি বদরুল ইসলাম, মাও. দ্বীন মোহাম্মদ, ফয়ছল আহমদ, শামছুল ইসলাম, হাফেজ মঈন উদ্দিন, আব্দুর রহিম, আব্দুস শহিদ, আফাজ উদ্দিন, আবুল করিম, মকবুল আহমদ, নঈম উদ্দিনসহ সংস্থার সদস্য, জনপ্রতিনিধি, সমাজসেবী ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৭ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ময়দা, তেল, চিনি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এদিকে ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের বাংলাবাজারে আল মদীনা সমাজ কল্যাণ সংস্থা বানারশিপুরের উদ্যোগে ৫০ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সংস্থার সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাবেল আহমদের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুল মতিন, সমাজসেবী ছয়েদ মিয়া, শিক্ষক সারোয়ার জাহান, আবু সালেহ, মুজাহিদ আলী, সংস্থার সাবেক সভাপতি রুবেল আহমদ, জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সম্পাদক রফিক মিয়া, অর্থ সম্পাদক ইউসুফ আলী, সদস্য বাবুল আহমদ ফাহিম, ফজলুল করিম সুমন, আল-আমীন, কয়েছ আহমদ, আলী আহমদ, ফয়ছল আহমদ, জাকারিয়া আহমদ, জুবেল অহমদ প্রমূখ।
এসময় বানারশীপুর, বড়চাল, কহলা, ভূগলী ও খলাগাঁও গ্রামের ৫০পরিবারের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
জিএসকে
ইউকে’র নর্থ ওয়েস্ট অঞ্চলের গ্রেটার সিলেট কাউন্সিল (জিএসকে) এর উদ্যোগে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২০০ বন্যার্ত পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্র পরিবারের মাঝে এসব অর্থ সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে অর্থ সহায়তা বিতরণ করেন ইউকে’র গ্রেটার সিলেট কাউন্সিলের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাইয়ুম কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ওয়েলস অঞ্চলের সাধারণ সম্পাদক শাহ সাফি, ইউকে’র গ্রেটার সিলেট কাউন্সিলের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বজলু।
আরো উপস্থিত ছিলেন সাংবাদিক লতিফুর রহমান রাজু, সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত দাস, যুবলীগ নেতা বকুল তালুকদার, ইউপি সদস্য মতিউর রহমান, আব্দুল মজিদ, জহুর আলী, অলিউর রহমান, মোল্লাপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা শামীম আহমদ, আফরোজ মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)
খেলাঘর
ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে খেলাঘর জেলা শাখা। বুধবার বিকেলে ষোলঘর এলাকায় জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়ের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা খেলাঘরের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ প্রদীপ পাল, জেলা খেলাঘরের সদস্য সুবজিৎ সেন আপন, অয়ন্ত দাশ, শফিকুল ইসলাম, রাজিব দেব, ষোলঘর খেলাঘর আসরের সভাপতি পার্থ প্রতিম রায়, সাধারণ সম্পাদক হুমায়রা জাহান নিশাত, ঘোলঘর খেলাঘর আসরের সদস্য চৈতী দাশ, শ্রেষ্ঠা রায়, ফারিজা জাহান প্রমি, ফাবিহা জাহান, লামিছা জাহান তাবাচ্ছুম, দুর্জয় দাশ, বর্ষা দাশ, শ্রেয়শী রায়, শ্রেষ্ঠ রায়, অর্ণব দাশ।
দিরাই থানা পাবলিক গ্রুপ
দিরাই উপজেলার ৯টি ইউনিয়নের সহস্রাধিক অসহায় ছিন্নমূল পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিরাই উপজেলা গণমিলনায়তনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহারকারী ইউরোপ ভিত্তিকদল ‘দিরাই থানা পাবলিক গ্রুপ’ এর পক্ষ থেকে এ ত্রাণ প্রদান করা হয়।
মুফতি শফিকুল আহাদ সরদারের সভাপতিত্বে গ্রুপের এডমিন নাঈম ইসলামের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রদীপ রঞ্জন রায়, প্রভাষক রফিকুল ইসলাম, সন্দিপন দাস, ফখর উদ্দিন চৌধুরী, মুশতাক আহমদ, মুহতামিম আব্দুল লতিফ, সফল আত্মকর্মী মোহন চৌধুরী, প্রতিষ্ঠাকালীন এডমিন মহিউদ্দিন মিলাদ, কবি নজরুল ইসলাম রানা, এডমিন সদস্য অ্যাড. ইমদাদ সরদার, মাও. শাব্বির আহমদ, রিংকু চৌধুরী প্রমুখ।
মুসলিম এইড
তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল, বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক ও হতদরিদ্র ১ হাজার ৩৩৭ পরিবারের মাঝে নগদ ৪ হাজার করে টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাইফুল ইসলাম।
ইউনাইটেড মেথডিস্ট কমিটি অন রিলিফের অর্থায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের উদ্যোগে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নে ৫শ, দক্ষিণ বড়দল ইউনিয়নে ৩০৪ ও বাদাঘাট ইউনিয়নের ৫৩৩ জন সুবিধাভোগীকে এ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আব্দুছ ছালাম, দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান আজহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাস, মুসলিম এইড সুনামগঞ্জ’র সিনিয়র ম্যানেজার আরিফুর রহমান, তাহিরপুর শাখার উপজেলা সমন্বয়কারী আল আমিন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সিএম আবু বক্কর, জাহিদুল ইসলাম, শামসুর রহমান, আসাদুজ্জামান প্রমুখ।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল নগদ ৪ হাজার টাকা, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন, টয়লেট সাবান, কাপড় ধোয়ার সাবান ও ১০ লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ২টি বালতি।
ব্র্যাক
শাল্লা ও দিরাই উপজেলায় ৯২৫০ টি বন্যার্ত পরিবারের ১ কোটি ১১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করছে উন্নয়ন সংস্থা ব্র্যাক। সোমবার শাল্লা উপজেলা ও শ্যামারচর ব্র্যাক কার্যালয়ে দ্বিতীয় পর্যায়ের ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রতি পরিবারকে ১২০০ টাকা করে শাল্লা শাখায় ৪০০ পরিবার ও শ্যামারচর শাখায় ৪০০ পরিবার মোট ৮০০ পরিবারে আর্থিক সহায়তা প্রদান করা হয় তবে ঈদুল আযাহার পুর্বে ৯২৫০ পরিবারকে ১২০০ টাকা করে প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি