সু.খবর রিপোর্ট
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধরমপুরের মাঠে রাতব্যাপি অনুষ্ঠিত হয়েছে ৩য় দ্বৈত ব্যটমিন্টন টূর্ণামেন্ট। ধরমপুর যুব সমাজের উদ্যাগে শনিবার রাত ৮ টা থেকে শেষ রাত পর্যন্ত ধরমপুর মসজিদ সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্ট উদ্বোধন করেন পুর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর কালাম।
ডা. শাইকুল ইসলাম ও সামছুল ইসলাম সাফতাবের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান দিদারুল হক দিদার, ইউপি সদস্য ফিরুজ মিয়া, আতিকুর রহমান আতিক, বাহাউদ্দিন ইকবাল, রাহুজ্জামান রাজু,
সাব্বির আহমদ, শহিদুল ইসলাম, আব্দুল গফ্ফার, সিরাজুল ইসলাম প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিগণ। টুর্নামেন্টে শতাধিক টিম পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে ছাতকের গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গোবিন্দগঞ্জে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
ক্রিকেট ক্লাব সমিতির সভাপতি ছায়েদ মিয়ার সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মঞ্জুর আলমের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ অনার্স-ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক। আরো বক্তব্য রাখেন, ক্রিকেট ক্লাব সমিতির উপদেষ্টা মাও. আখতার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, স্থানীয় মুজিবুর রহমান, সংগঠনের উপদেষ্টা ওবায়দুর রউফ বাবলু, আতাউর রহমান এমরান, মাস্টার আব্দুল বাছিত, নুরুল আমীন সুজন, খলিলুর রহমান রুবেল, গোলাম কবির রুল, সাংবাদিক রেজাউল করিম রেজা, ক্রিড়াবিদ আবু বকর রাজা মিয়া, দিল হোসেন, ক্রিকেট ক্লাব সমিতির সাবেক সভাপতি পঙ্কজ দত্ত, সাবেক ক্রিকেটার ছাদিক হাসান পাপলু প্রমুখ। এসময় ক্রিকেট ক্লাব সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান আঙ্গুর, সাংগঠনিক সম্পাদক লাল আমিন, টুর্র্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ছায়াদ মিয়া, ক্রিড়ামোদি সাহেদুজ্জামান লিয়ন, আরজু মিয়া, জিতু মিয়া, রিহাব উদ্দিন, আহবাব মিয়া, শিল্টু দাশ, এজে মনন, ফজল আহমদ নোমান, তানভীর আহমদ, দিদার আলম, আল আমিন, জুয়েল আহমদ, ছাইদুল ইসলাম, খালেদ আহমদ ফাহিম, মেরাজ মিয়া, তাজুল ইসলাম, আব্দাল হোসেন, আব্দুর রহিমসহ লোকজন উপস্থিত ছিলেন।
সভা শেষে সুপার স্টার লক্ষিপুর ও সানরাইজ হরিনগরের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে ৬ উইকেটে জয় পায় সানরাইজ ক্রিকেট ক্লাব। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সানরাইজের ক্রিকেটার মোহাম্মদ রাফি। অনুষ্ঠিত ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন, আবদুল বাছিত ও রুহেল আহমদ এবং ধারাভাষ্যে ছিলেন অজিত মনি, খালেদ আহমদ, ইলিয়াছ শাহী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল গোবিন্দগঞ্জে আয়োজিত এ ক্রিকেট খেলায় তিনি ২০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দিয়ে বলেন, সকলের সার্বিক সহযোগিতা পেলে ২০১৮ সালে জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট এ মাঠে অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অপরদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধরমপুরের মাঠে অনুষ্ঠিত হয়েছে ৩য় দ্বৈত ব্যটমিন্টন টুর্নামেন্ট। ধরমপুর যুব সমাজের উদ্যোগে শনিবার রাত ৮ টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত ধরমপুর মসজিদ সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। দ্বৈত ব্যটমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন পুর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরকালাম।
ডা. শাইকুল ইসলাম ও সামছুল ইসলাম সাফতাব এর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান দিদারুল হক দিদার, ইউপি সদস্য ফিরুজ মিয়া, সাংবাদিক শহীদনুর আহমেদ, আতিকুর রহমান আতিক, বাহাউদ্দিন ইকবাল, রাহুজ্জামান রাজু , সাব্বির আহমদ, শহিদুল ইসলাম, আব্দুল গফ্ফার, সিরাজুল ইসলাম প্রমুখ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।