- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

সু.খবর রিপোর্ট
এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্যোগে জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের কামারখাল গ্রামে পাঁচ শতাধিক শীর্তাত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার কলকলি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাসিমের বাড়িতে প্রবীণ মুরুব্বি আশাই উল্লার সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের সচিব শামছুল আলমের পরিচালায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন কলকলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মালিক, কলকলি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কুতুব উদ্দিন, চান মিয়া, গফুর মিয়া, মালিক মিয়া, আব্দুল হান্নান, দিলশাদ মিয়া, খোকন মিয়া, আবু হোসেন, প্রমুখ। পরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কাঠইর ইউনিয়ন
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ পিডিএস হিউম্যানিটি সংগঠনের আয়োজনে শীতার্ত মানুষজনের হাতে শীতবস্ত্র তুলে দেন কাঠইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মুফতি মাও. শামসুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, পিডিএস হিউম্যানিটি সংগঠনের সভাপতি মাওলানা নুরুল ইনাম, সাধারণ সম্পাদক মো. মোমিত ইসলাম, নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভপতি মো.আমির হোসেন, আব্দুল মালিক, রজব আলী, গোলাম মুস্তফা, আব্দস শাহিদ, পিডিএস হিউম্যানিটি সংগঠনের উপদেষ্টা মাহিদুল ইসলাম রাজিব, সহ-সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, অর্থ-সম্পাদক হাফেজ মুহিবুর রহমান, সদস্য-মো.আনোয়ার আলম, নবী হোসেন, ফরহাদ আহমদ, সুপিয়ান পারভেজ, তাজুল ইসলাম, আব্দুলাহ প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৭৫ জন গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন প্রাঙ্গণে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার।
অপর দিকে শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস, নোয়াগাঁও (খাইক্কার পাড়) ও পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের ১শত হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার।

  • [১]