- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা

সু.খবর রিপোর্ট
সাত শতাধিত বিভিন্ন বিদেশী মদের বোতলসহ আটককৃত ১০ জন মাদক পরিবহনকারীকে ২ বছর করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। দ-প্রাপ্ত ওই ১০জন মাদক পরিহনকারীকে  সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির বিজিবির জোয়ানরা বুধবার রাতে আটক করেছিলেন।
পরে বুধবার রাতেই আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দ-াদেশ প্রদান করেন বিশ্বরম্ভরপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারি কমিশনার (ভূমি) মো. তালুত।
পুলিশ সূত্রে জানা যায়, দ-প্রাপ্তরা হলো, বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডোয়ার গ্রামের ছেলে সুন্দর আলীর ছেলে খালেদ হোসেন (২৫), হাফিজ উদ্দিনের ছেলে আব্দুল বারিক (২৭), ফজর আলীর ছেলে কেরামত আলী (২৬), সফর আলীর ছেলে মো. জামাল (২৮),মোহাম্মদ আলীর ছেলে মুক্তার হোসেন (২৮), আব্দুল মোতালিবের ছেলে আব্দুল মজিদ (৩২), শহর আলীর ছেলে রুবেল মিয়া (২৬), একই ইউনিয়নের রাজাপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে আনোয়ার হোসেন (৩০), রাজনগর গ্রামের গোলকচাঁন্দ মিয়ার ছেলে জামাল উদ্দিন (৩০) ও গামাইরতলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৩২)। দ-প্রাপ্ত সবাইকে পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
বিজিবি সূত্র জানায়, দ-প্রাপ্ত ওই ১০ যুবককে বুধবার রাতে মাছিমপুর বিওপির বিজিবির জোয়ানরা সীমান্তের মুজিববাজার এলাকা থেকে ৪৪৭ বোতল বিদেশী মদসহ আটক করে।
ছাতক
ছাতকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারী ভূমি (গোপাট রকম) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামে আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযানের মাধ্যমে সরকারী এ ভূমি দখলমুক্ত করা হয়। এ সময় উচ্ছেদ অভিযানে বিঘœ সৃষ্টি ও সরকারী কাজে বাধা দেয়ার অপরাধে দু’ সহোদরকে আটক করা হয়েছে।
জানা যায়, শিবনগর গ্রামের মনির উদ্দিন সরকারি গোপাট রকম ভুমিতে স্থায়ী ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। সরকারী ভুমি উদ্ধারে গ্রামের জনৈক ব্যক্তির দায়েরী মোকদ্দমার প্রেক্ষিতে সম্প্রতি আদালত সরকারী ভুমি উদ্ধারের পক্ষে রায় প্রদান করেন। বৃহস্পতিবার আদালতের নির্দেশ অনুযায়ী সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাম্মদ সাবিনা ইয়াসমিন ও অঞ্জন কুমার দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারী গোপাট রকম ভূমি উদ্ধার করেন। ভূমি উদ্ধারের এসময় ৩টি আধাপাকা বসত ঘর ভেঙ্গে ফেলা হয় এবং বেশ কয়েকটি গাছপালা কেটে সরকারী ভুমি করা হয় দখলমুক্ত। এ সময় উচ্ছেদ অভিযানে বিঘœ সৃষ্টি করায় দখলদার মনির উদ্দিনের পুত্র মজনু মিয়া(২৫) ও মনোয়ার মিয়া (২২) কে আটক করে পুলিশ। বসত ঘরের ভাঙ্গা দেয়াল ও কাটা গাছপালা ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে নিলামে বিক্রি করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, সার্ভেয়ার অজয় কৃষ্ণ দাস, তহশীলদার জহুর আলী, চেইনম্যান দানু মিয়াসহ পুলিশ সদস্যরা অভিযানের সাথে ছিলেন।
জামালগঞ্জ
জামালগঞ্জে এক জনকে ভ্রাম্যমাণ আদালত  ১ মাসের কারাদ- প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে  নূরুল হককে বিদেশী মদ বহনের দায়ে এই কারাদ- প্রদান করা হয়। দ-প্রাপ্ত নুরুল হক উপজেলার সাচনা বাজার ইউনিয়নের শেরমস্তপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিটন খীসা।
ধর্মপাশা
ধর্মপাশায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার জেলেকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লম্বা বিলের ঢালা জমহালে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করার সময় সুজন মিয়া (৩২), সোহেল মিয়া (৩৫), মাসুদ আলম (৩৩) ও মাসুদ মিয়া (৩২) কে আটক করা হয়। এ সময় ৩০ কেজি কারেন্ট জাল ও দুটি কোণা বেড়া জাল জব্দ করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক হাজার ৫০০ টাকা করে অর্থদ- দেন

  • [১]