- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিয়াম ল্যাবরেটরি স্কুলে বই উৎসব

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক পরিচালিত জেলার একমাত্র ইংলিশ ভার্সনের স্কুল ‘বিয়াম ল্যাবরেটরি স্কুল’ এ বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিয়াম ল্যাবরেটরি স্কুলের মিলনায়তনে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বিয়াম ল্যাবরেটরী স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি শেখ মহি উদ্দিন ও তার সহধর্মিণী সৈয়দা সুমাইয়া আফরোজ এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত ডেপুটি কালেক্টার) মেহেদী হাসান।
স্কুলের সহকারী শিক্ষক অভিজিৎ রায়ের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হাসান, সহকারী শিক্ষক নাজিরা জাহান চৌধুরী, দিপায়ন চৌধুরী, রুমা চক্রবর্তী, ফারজানা আক্তার, আমিনা খাতুন, স্নিগ্ধা রায়, রাকিব হাসান, আব্দুর রাজ্জাক, জাকিয়া সুলতানা, ফারসিয়া বিনতে আলম, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।


অভিভাবকবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল নোমান।

  • [১]