- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিরল পুলক

রোকেস লেইস
সত্যি, এ ভাবে বিষয়’টি দেখা
হয়নি কোন দিনও । মহান
ভাষা আন্দোলনে অনেকেই
অংশ নিয়েছেন তাঁদের কেউ
কেউ ছিলেন প্রচার বিমুখ ।
আর, কারো কারো নামই
জানা যায়নি ।
আমি দু’জন ভাষা সৈনিককে
জানি। এক জন ঐ সময়ে
ঢাকা মেডিকেল এর ছাত্র
মিছিল থেকে ফিরে ছাপটা
চায়ের দোকানে ঢুকতেই
‘গুলি মার দেউংগী’
আওয়াজ শুনে উকি দিয়ে
দেখার চেষ্টা করছেন
আর তখনি গুলি ,
এরপর অনেক কাহিনী ।
ক’দিন পর চলে আসেন
সুনামগঞ্জে প্রিয় বন্ধু      
ড. আখলাককে সাথে নিয়ে
অনেকের কাছে শুনেছি
মর্মস্পর্শী ঘটনাটির বর্ণনা ঐ সময়ে
উনার কাছে শুনেছেন অনেকেই ।
উনি আমার পরম প্রিয় আজন্ম
সাথী-সহচর বন্ধু  শ্রদ্ধেয় পিতা
ডা. এম এ লেইছ।

অপর জন স্কুলের দশম শ্রেণীর
ছাত্রী, স্কুলের পিছনের গেট দিয়ে
‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ দাবিতে
মিছিলে অংশ নিতেন ।

অনেক অনেক বার গল্প শুনেছি,
গল্পই মনে হতো, অতি সম্প্রতি
ভাষা সৈনিক সফিয়ার রহমানের
একটি চিঠি, উচ্চ বালিকা বিদ্যালয়
নীলফামারীর অনেক ছাত্রীর নামের
সাথে ‘রাবেয়া খাতুন’ বরাবরে  

যিনি পঞ্চান্ন সন থেকে ‘রাবেয়া লেইছ’
আর এক ভাষা সৈনিকের সহধর্মীনি
আমার পূজনীয় মা ।

এ এক বিরল পুলক ।
                                ২২০২১৪

  • [১]