- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিলপাড় এলাকায় আর্বজনা পথচারীদের ভোগান্তি

লিপসন আহমদ
পৌর শহরের বিলপাড় আবাসিক এলাকায় রাস্তার পাশে ময়লা আর্বজনা ফেলায় দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষণ হয়েছে। ড্রেনের পানি রাস্তায় ভেসে যাওয়ার দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাফেরা করতে এলাকার লোকজনের কষ্ট হচ্ছে।
পৌর শহরের বিলপাড় এলাকা থেকে কাজীর পয়েন্টে আসা যাওয়ার সময় রাস্তার পাশে স্তূপিকৃত এই ময়লা-আর্বজনা দেখা যায়।
বাসা বাড়ির পরিত্যক্ত বর্জ ও পচাঁ ড্রেনের পানি রাস্তার উপরে উঠার কারণে এই রাস্তা দিয়ে নাকে হাত দিয়ে শ্বাস বন্ধ করে চলাফেরা করতে হচ্ছে পথচারীদের।
কলেজ ছাত্র সিয়াম আহমদ  বলেন, ‘আমাদের প্রতিদিনই এই রাস্তা দিয়ে প্রাইভেট পড়ার জন্য আসতে হয়। কিন্তু এই জায়গায় এসে পঁচা পানি আর গন্ধে আমরা অতীষ্ঠ হয়ে উঠি।’
বিলপাড় এলাকার বাসিন্দা আব্দুল হক বলেন, ‘এই জায়গায় কোন ডাস্টবিন না থাকায় এলাকার অনেক মানুষ রাস্তার  মধ্যে বাসি খাবার ও ময়লা আর্বজনা ফেলে দেয়। এসব বর্জ্য জমা হয়ে দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে এবং পরিবেশ নষ্ট হয়।’
২নং ওর্য়াড কাউন্সিলর ইয়াছিনুর রশিদ বলেন, ওয়াপদার পাশে এই রোডে  যখন পানি জমে তখন আমি নিজ টাকা দিয়ে
ওই স্থানে ইট দিয়েছি। মেয়র সাহেব ওই জায়গায় যাতে মানুষ ভাল ভাবে চলা    
 ফেরা করতে পারে সে জন্য বালি ভর্তি বস্তা দিয়েছেন । এই রোড থেকে বিল পাড় পর্যন্ত ড্রেন নিমার্ণ করা হবে খুব দ্রুত। পৌর মেয়রও এই সড়কটি পরিদর্শন করেছেন। ময়লা রাস্তার পাশে জমে থাকার কথা নয় এখানে আমি পৌরসভার পক্ষ থেকে ভ্যান দিয়েছি সেটা ময়লা ফেলার জন্য। কিন্তু ওই ভ্যান এখন দেখছি না। আবার আমি ভ্যানের ব্যবস্থা করব। তাহলে আর ময়লার স্তূপ থাকবে না।

  • [১]