স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিল সেচে মাছ ধরার অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে কুকুরকান্দি বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেচপাম্প দিয়ে বিল সেচে মাছ ধরার সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন ও মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাদ্যমে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুছ ছালাম কুকুরকান্দি বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ।