- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বজিৎ চৌহান হত্যা মামলার দুই আসামীর আদালতে আত্মসমর্পন

স্টাফ রিপোর্টার
শহরের কাজির পয়েন্টে আলোচিত বিশ্বজিৎ চৌহান হত্যা মামলার দুই আসামী কালা মিয়া ও মঈনুদ্দিন আহমদ রিপন আদালতে আত্মসমর্পন করেছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর জোন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তারা জামিন প্রার্থনা করলে আদালত দুই জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য শহরের কাজির   পয়েন্টে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া বিশ্বজিৎ চৌহানের হত্যা মামলাটি বর্তমানে সিআইডিতে রয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাড. নিরঞ্জন তালুকদার জানান, বিশ্বজিৎ চৌহান হত্যা মামলার দুই আসামী সোমবার আদালতে উপস্থিত হয়ে জামিন চেয়েছিল। আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

  • [১]