- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বনাথে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের শতবর্ষ পালিত

বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথে গতকাল শনিবার বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের শত বর্ষ উযযাপিত হয়েছে। বিশ্বনাথ শাহ আব্দুল করিম পরিষদের ব্যানারে নিজ কার্যালয়ে সংগঠনটি আলোচনা সভা করেছে। পরিষদের সভাপতি বাউল সমুজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফয়জুল হক এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রধান পৃষ্টপোষক আব্দুল হাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহকারী পৃষ্টপোষক মখলিছ মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এন আই রিপন, দপ্তর সম্পাদক অরুণ দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক বাউল ভাসানী বারীক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এম. আজাদ আইভি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-প্রচার সম্পাদক কয়েছ মিয়া, অর্থ সম্পাদক আবুল হোসেন, কার্যনির্বাহী সদস্য অখিল কুমার পাল, অনুচরণনাথ, আব্দুল মন্নান, সিনিয়র সদস্য রফিক মিয়া, বকুল বৈদ্য, সালেহ আহমদ, আওলাদ আলী, ইউনুছ আলী প্রমুখ।

  • [১]