ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হাজং কন্যা হিসেবে এবারই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ায় প্রিয়া হাজংকে সংবর্ধনা দেওয়া দেওয়া হয়েছে। রবিবার বিকেলে প্রিয়ার গ্রামের বাড়িতে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ট্র্যাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি আশুতোষ হাজং, অন্তর হাজংসহ আরো অনেকেই। প্রিয়া হাজং কৃষক হিরেন্দ্র হাজংয়ের মেয়ে। গত বৃহস্পতিবার তার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রিয়া উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ পেয়েছে।