পারসেপশনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আদর্শ শিশু শিক্ষা নিকেতনের মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাড. পীর মতিউর রহমান, বিশেষ অতিথি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, আলহেরা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলাম, পারসেপশনের প্রধান পরিচালক মাহফুজুর রহমান তালুকদার, নিয়ামুল ইসলাম মাহিন।
পারসেপশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সানাউল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, একেএম শিমুল, আব্দুল হাই, পারভেজ সরকার, আবু জুবায়ের, এসএমএ ফয়সল।
সেমিনারে বিগত বছরে পারসেপশন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ইরতিজা কাগজী, তাফানুম কাগজী, আলমগীর হোসাইন, কাজল মনিকে ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি