বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘মাদক মুক্ত সমাজ ও জাতিগঠই আমাদের লক্ষ্য’ স্লোগানকে সামনে রেখে বিশ্বম্ভপুরে মাদকবিরোধী অভিযান ও প্রচারনা মাস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা
ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকির হোসেন ভূঁইয়া, পরিদর্শক মো. শোয়েব আহমদ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাস, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী । পথ সভার পর উপস্থিত সবাই মাদক-কে না বলে শপথ বাক্য পাঠ করেন।