- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরের উন্নয়নে আমি নিরলস কাজ করেছি -মতিউর

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভপুর সেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে। বুধবার  উপজেলা পরিষদ গণমিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের  প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন,‘আমি বিশ্বম্ভরপুর উপজেলার কৃষি ও কৃষকের স্বার্থে তিনটি রাবার ড্যামসহ কৃষি, শিক্ষা, যোগাযোগ সার্বিক বিষয়ে উন্নয়ন কর্মকান্ড নিরলসভাবে করে গেছি। কিন্তু বর্তমানে বিনা ভোটের এমপি অন্যের উন্নয়নকে নিজের নামে প্রচার করে যাচ্ছেন।’ তিনি আসন্ন বাদাঘাট (দ.)ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিস্টার এনামুল কবির ইমন। আনুষ্ঠানিকভাবে কেক কাটার পর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুছাইদ তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক অলিমান তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সেচ্ছাসেবক লীগ নেতা যুয়েল আহমদ।
আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. আলী আমজদ, অ্যাড. নান্টু রায়, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আওয়ামী লীগ নেতা ইয়াকুব বক্্ত বহলুল, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, পলাশ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আ. কাইয়ুম, ফতেপুর ইউপি সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আ. নূর, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, বাদাঘাট (দ.) ইউপি আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আ. গনি, উপজেলা যুবলীগ সাবেক আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, সেচ্ছাসেবক লীগ নেতা, আ. হেকিম, কফিল আহমদ, অলিউর রহমান, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোশারফ হোসেন ইমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীর পাপন, সহ সভাপতি হুমায়ুন কবির বাবলু, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি সেলিম আহমদ মিঠু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রুকন মিয়া, কৃষক লীগ নেতা ছৈফুল আলী, আবুল হায়াত।
আলোচনা সভার পর প্রধান অতিথি ও বিশেষ অতিথি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ত্রাণ বিতরণ করেন।

  • [১]