- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরের কাটাখালী উচ্চ বিদ্যালয়ের দুদকের সততা স্টোর উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ে দুদকের আর্থিক সহযোগিতায় সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমদ মানিকের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর উসমানী, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, সহকারি প্রধান শিক্ষক মো. গোলাপ মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আয়েছ আলী, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, অভিভাবক আসদুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে সততা, সচেতনতা সৃষ্টির লক্ষে বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন থেকে সততা স্টোর পরিচালনার জন্য ১৫ হাজার ৭শত’ ৮৫ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

  • [১]