স্টাফ রিপোর্টার
বিশ্বম্বরপুর উপজেলার সলোকাবাদ ইউনিয়নের কাপনা ও গুচ্ছগ্রামে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসাবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশিষ্ট মুরব্বী ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সোহেল পারভেজ, বিশ্বম্বরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মাষ্টার, বিশ্বম্বরপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ
মানিক, বিশ্বম্বরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ,জাপা নেতা তোফায়েল আহমদ লিটন, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ।