বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদের ২০১৬-২০১৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা।
ইউপি সচিব কৃপেশ রঞ্জন রায়ের পরিচালনায় ২০১৬-২০১৭ অর্থ বছরের ১ কোটি ২৩ লক্ষ ৭৯ হাজার ২শত ৬২ টাকা প্রাপ্তি ও ব্যয় ১ কোটি ১৯ লক্ষ ৯৮ হাজার ৩ শত টাকা বাজেট উপস্থাপন করা হয়।
বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) মো. মাইজুল ইসলাম, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি মো. আল আমিন, ইউপি সদস্য মো. হেনু মিয়া, মোঃ নিজাম উদ্দিন, মো. হাছান আলী, মোছা. মনুয়ারা খাতুন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, এলাকার পক্ষে কাজী আব্দুল মতিন, মমতাজ বেগম, ধনপুর ইউপি গ্রাম আদালত সহকারী নাজমা আক্তার প্রমুখ।