- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরের পর্যটন স্পট পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার দৃষ্টিনন্দন হাওর বিলাস, পাহাড় বিলাস, জয় বাংলা চত্বর, বোয়াল চত্বর, কৃষান চত্বর, হাওর বৃত্ত, কৃষক—জেলে সেড হাওর আশ্রয়, স্মৃতিসৌধ সহ বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুর রাজ্জাক সরকার।
রবিবার (২২মে) এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ—সচিব ড. মো. ফরিদুর রহমান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলার নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক।
এছাড়াও উপজেলা পরিষদ প্রাঙ্গণে মনোরম পরিবেশে স্থাপিত হাওর বিলাস ও হাওর আশ্রয়ে বেশ কিছু সময় বসে কর্মকতার্গণ হাওরের দৃশ্য উপভোগ করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন লোকজনের সাথেও পর্যটন স্পটগুলোর বিষয়ে মতবিনিময় করেন।

  • [১]