বিশ্বম্ভরপুর প্রতিনিধি
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর পেটনা মাঠে জাঁকজমকপূর্ণভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার শক্তিয়ারখলা, দুর্গাপুর ও ওমরপুর গ্রাম বনাম সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং গ্রামের মধ্যে প্রাচীনতম ঐতিহ্যবাহী এই কুস্তি খেলা অনুষ্ঠিত হয়।
প্রাচীন রীতি অনুযায়ী খোলার আগের দিন বিকালে খেলোয়ার ও দাওয়াতি মেহমানরা চলে আসেন। শত শত দাওয়াতি মেহমানদের সাদরে গ্রহণপূর্বক উন্নতমানের আপ্যায়ন ও সেবাযতেœর পর পরের দিন সকাল ১১/১২ টার মধ্যে শুরু হয় কুস্তি খেলা। প্রথমে ছোটদের (পন্নোয়ার) খেলা পরে ছানী দাগ সর্বশেষে দাগের (মালের) খেলা অনুষ্ঠিত হয়। ভ্রাতৃত্বমূলক মনোভাব ও পারপরিক বন্ধুমনোভাবের সেতুবন্ধন হিসাবে প্রাচীন আমল থেকে এ খেলা আয়োজিত হয়ে আসছে।
খেলার বিচারক কামাল মিয়া জানান, শক্তিয়ারখলা বনাম গৌরারং এর খেলায় ৩ টা কুস্তি জিতে নিয়েছে গৌরারং গ্রামবাসী। খেলাটি উপভোগ করার জন্য এলাকার প্রায় ৬-৭ হাজার দর্শক উপস্থিত ছিলেন।