- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার কাইতকোনা গ্রামের দরিদ্র আবু তাহেরের বসত ঘর অগ্নিকাণ্ডে  পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার  মধ্যরাতে অগ্নিকাণ্ডে সব কিছু পুড়ে যাওয়ায় সর্বস্ব হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন অসহায় আবু তাহের ।
জানা যায়, উপজেলার  ধনপুর ইউনিযনের  সীমন্তবর্তী  কাইতকোনা  গ্রামের মৃত. রইছ উদ্দিনের পুত্র আবু তাহেরের বসত ঘরে আগুন লাগে। কোন কিছু বুঝার আগেই আগুন     
 নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ঘরের সব পুড়ে ছাই হয়ে যায়। পড়নের কাপড় ছাড়া তাদের ব্যবহার যোগ্য কোন কাপড়- চোপড়, খাদ্যদ্রব্য অবশিষ্ট নেই। ৬ সদস্যের পরিবার নিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন আবু তাহের। শনিবার তিনি উপজেলা নির্বাহী অফিসার বিশ্বম্ভরপুর বরাবরে সাহায্য চেয়ে একটি আবেদন করেছেন।

  • [১]