বিশ্বম্ভরপুরে অনলাইন শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলায় পলাশ উচ্চ বিদ্যালয়ে ‘সুনামগঞ্জে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা ও এর চ্যালেঞ্জ মোকাবেলা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় শিক্ষক বাতায়নে সদস্যকরন, মুক্তপাঠে সদস্যকরন ও কোর্স সম্পর্কে ধারনা, ভিডিও ক্লাস রেকর্ডিং, এডিটিং, ফেসবুক ও ইউটিউবে শেয়ারিং ইত্যাদি বিষয় হাতে কলমে হাতে কলমে শেখানো হয় এবং অংশগ্রহণকারী শিক্ষকগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়।
দিনব্যাপি কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন এইচ এম পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনচান মিঞা, কাটাখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ মানিক।
কর্মশালায় সভাপতিত্ব করেন পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কাশেম এবং সঞ্চালনা করেন পলাশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল আহমদ।
রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ওঈঞ৪ঊ অসনধংংধফড়ৎ, ধ২র ও মোহাম্মদ ইসমাইল হোসেন, ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওঈঞ৪ঊ অসনধংংধফড়ৎ, ধ২র মোহাম্মদ কামাল উদ্দিন, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওঈঞ৪ঊ অসনধংংধফড়ৎ, ধ২র মোহাম্মদ কবিরুল ইসলাম, মিছবাহ উদ্দিন, অজয় কৃষ্ণ পাল, আল আমিন, আবু সালেহ নোমান, সাজাদ মিয়া, মহি উদ্দিন, খালিদুর রহমান ও জাহাঙ্গীর হোসেন, মো. নুর উদ্দিন, লাকি বিশ্বাস।
কর্মশালায় বিশ্বম্ভপুর উপজেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫০ জন উদ্যমী শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। কর্মশালা সফল করতে পৃষ্ঠপোষকতা প্রদান করেন বিশ্বম্ভপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু ও পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।
উল্লেখ্য, গত ২৬শে জুলাই ২০২০ থেকে জেলা প্রশাসনের তত্বাবধানে কেন্দ্রীয়ভাবে পরিচালিত সুনামগঞ্জ অনলাইন স্কুলের ক্লাস ক্যাবল টিভিতে প্রচার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা শিক্ষা অফিসারের পরামর্শে মানসম্পন্ন ক্লাস তৈরি ও যথাযথ ভাবে সম্প্রচারের জন্য শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করতে বিভিন্ন উপজেলায়/প্রতিষ্ঠানে সুনামগঞ্জ জেলার রপঃ৪ব এম্বাসেডর গণ স্বপ্রণোদিত হয়ে এ ধরনের কর্মশালার আয়োজন করছেন।
প্রেস বিজ্ঞপ্তি