- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে সভা

স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলায় সলোকাবাদ ইউনিয়নে ভিজিএফ, বিধবা ও বয়স্ক ভাতা প্রদানসহ উন্নয়ন বরাদ্দে নানা অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়নের বাঘবেড় বাজারে সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মরম আলী। সভায় বক্তব্য রাখেন, আ.লীগ নেতা ও ব্যবসায়ী মো. এখলাছুর রহমান, মিজানুর রহমান, তৈয়বুর রহমান, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, আলমগীর, সহিবুর রহমান, জাপা নেতা মো. ইব্রাহীম, ফারুক আহমদ, শ্রমিকলীগ নেতা আব্দুল কাদির, হরলাল হাজং, এলাকাবাসী মো. জালাল উদ্দিন, আবু হানিফ, আতাউর রহমান প্রমুখ।   
সভায় বক্তারা বলেন, ‘সলোকাবাদ ইউপি’র বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডের অনেক মানুষ ভিজিএফ, বয়স্ক ও বিধবা ভাতা থেকে বঞ্চিত হয়েছে। প্রশাসনের মাধ্যমে তা প্রতিরোধ করতে আমরা অভিযোগ দাখিল করব। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’       

  • [১]