বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে রাজনৈতিক নেতাদের সাথে অপরাজিতা নারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ গণমিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধনপুর ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য মনোয়ারা খাতুন।
অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের জেলা সমন্বয়নকারী মো. নজরুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা সমন্বয়কারী লাভলী সরকারের সহযোগিতায় নারীদের অধিকার বিষয় নিয়ে, ধারনা পত্র পাঠ ও ৩৩% নারীদের বিভিন্ন দলে মনোনয়ন দেয়ার বিষয়টি সভায় তুলে দেয়া হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রকল্পের প্রধান সমন্বয়কারী শেফালী বেগম, প্রকল্পের মনিটরিং এন্ড এভেনেশন কর্ডিনেডর জুলিয়ানা গোমেজ রতœা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল কাদির, উপজেলা বিএনপি প্রতিনিধি আবু জাফর উসমানী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, জেলা যুব মহিলা সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, ইউপি সদস্য রেহেনা পারভিন, জহুরা খাতুন, সম্ভাব্য মেম্বার প্রার্থী ফুলমালা, জবা রানী প্রমুখ।