- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে অপরাজিতা নারীর ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয় নিয়ে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের (প্রিপট্রাস্ট) আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাদাঘা (দঃ) ইউপি চেয়ারম্যান এড. ছবাব মিয়া।
প্রিপট্রাস্টের জেলা সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম ও উপজেলা সমন্বয়কারী লাভলী সরকারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব মোঃ আব্দুল কাদির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্ ফাহমিদা ইয়াছমিন, ভার্ড উপজেলা ম্যানেজার মুসলেহ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, জেলা আওয়ামী মহিলা যুবলীগ সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, উপজেলা তথ্য আপা ঝুমা আক্তার ও অংশ গ্রহণকারী নারী প্রতিনিধিগণ।
মতবিনিময় সভায় প্রতিটি নিবার্চিত নারী জনপ্রতিনিধি ও নারী নেত্রী মোট ২১জন এবং অতিথি ০৯জন সহ মোট ৩১জন অংশগ্রহণ করে।

  • [১]