- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের মতবিনিময় সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী মদিনা আক্তার।
প্রকল্পের জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মো. নজরুল ইসলাম ও উপজেলা সমন্বয়কারী লাভলী সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রিপস্ট্রাট সিলেট জেন্ডার এন্ড ট্রের্নিং অফিসার পরিমল চন্দ্র দেব।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা অলিমান তালুকদার, জান্নাত মরিয়ম, বিএনপি নেতা আবু জাফর উসমানী, জাতীয় পার্টি নেতা (অব.) হাবিলদার মো. মোর্শেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্ ফাহমিদা ইয়াসমীন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, নাগরিক সমাজের প্রতিনিধি রাজীব বিশ্বাস, নারী নেত্রী অর্চনা দেবী, আমিনা আক্তার, জবা রানী দেবী, শিলা রানী বর্মন, ফরিদা বেগম প্রমুখ।
মতবিনিময় সভায় রাজনৈতিক দলের নারীদের অবস্থানের ধারনাপত্র উপস্থাপন, রাজনৈতিক দলের বিভিন্ন কমিটিতে নারীর অংশগ্রহণ সৃষ্টিতে নেতৃবৃন্দের ভূমিকা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দৃষ্টিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাধা অপসারনের নিয়ে আলোচনা করা হয়।

  • [১]