বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে গত বন্যায় ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের মধ্যে ঢাকা আহছানিয়া মিশন নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে কৃষিজ উপকরণ, বসতভিটা উঁচুকরণ, নৌকা মেরামত ও মাছ ধরার জাল কেনার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে ও গিভ—২ এশিয়ার সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক। ঢাকা আহছানিয়া মিশন সুনামগঞ্জের প্রকল্প ম্যানেজার অরুপ রতন দাশ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
নগদ অর্থ বিতরন কার্যক্রমে সহযোগিতা করেন আহছানিয়া মিশনের একাউন্স অফিসার মো. সাদিকুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলেটটর মো. আব্দুল হান্নান, সৌহার্দ্য প্লাস প্রজেক্টের এসিসেন্ট ফাইনান্স অফিসার একেএম এনামুল কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ মো. শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।