- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে অস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্বরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মধ্যনগর ও গোয়ালপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ৯ শুক্রবার রাতে অস্ত্রসহ দুই ব্যাক্তিকে আটক করেছে। সুবেদার (ডিএডি) নাসিম রেজার নেতৃত্বে অভিযানে আলাল উদ্দিন (৩৫) ও মোহাম্মদ আলী (২৮) কে আটক করা হয়।
জানা যায়, উভয়ের দেহ তল্লাশির পর আলাউদ্দিনের কোমর থেকে একটি রিভলভার উদ্বার করা হয়। রবিবার সকালে বিশ্বম্ভরপুর থানায় আসামীদের সোপর্দ করে র‌্যাব সুবেদার বাদী হয়ে থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন    জানান, আসামীদের বিরুদ্ধে তাহিপুর থানায় একাধিক  মামলা রয়েছে।

  • [১]