বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ^ম্ভরপুর উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃংখলা সভায় উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজী ও জোয়ারীদের তৎপরতা বন্ধের লক্ষে ব্যাপক আলোচনা হয়। বৃহস্পতিবার (২০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে উপস্থিত উপজেলা ভাইস-চেয়ারম্যান সুলেমান তালুকদার, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম মাষ্টার, ধনপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম তাং, সলুকাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রওশন আলী, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, বাদাঘাট (দঃ) ইউনিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস ছাত্তার, বিশ^ম্ভরপুর থানার এস.এই মোঃ রুবেল, সকল ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, এনজিও প্রতিনিধি স্থানীয় সংবাদিকগণ উপস্থিত ছিলেন।