বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,‘উপজেলার হাওরাঞ্চলের বিভিন্ন এলাকায় সেচ দিয়ে মাছ ধরার ফলে মৎস্য প্রজনন দিন দিন কমে আসছে। প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত সহ বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রয়েছে। তদুপরি সেচ দিয়ে মাছ ধরা পুরোপুরি বন্ধ হচ্ছে না। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা একান্ত প্রয়োজন।’ বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে তিনি আরোও বলেন,‘প্রশাসনের মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতসহ বিভিন্ন চেষ্টার কোন ত্রুটি নেই।
এ ব্যপারে সমাজের শীর্ষস্থানীয় নেতৃবর্গসহ কাজীদের আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।’