বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.তালুত’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মো.সুলেমান তাং ও আয়েশা আক্তার, ধনপুর ইউপি চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম তাং, থানার অফিসার ইনচার্জ মো.সহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরুয়ার আলম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.আবু জাফর ওসমানী, সরকারি কর্মকর্তা, বিজিপি প্রতিনিধি ও মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর ওসমানী উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার স্বল্পতা, অফিস চলাকালীন সময়ে ডাক্তারদের প্রকাশ্যে ভিজিট নেওয়ার অভিযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
এছাড়াও উপজেলা বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের তার ঝুলে থাকায় প্রতিনিয়তই দুর্ঘটনার কথা জানানো হয়। প্রতিটি মাসিক আইনশৃঙ্খলা সভায় যাতে পল্লী বিদ্যুতের প্রতিনিধি উপস্থিত থাকেন এজন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।