- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে আনসার ভিডিপির সমাবেশ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা আনসার ভিডিপির আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার  সভাপতিত্বে এবং ধনপুর ইউপি আনসার কমান্ডার মো. চান মিয়ার সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট মো. সাজ্জাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাকিবুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মাহবুবুর রশিদ।
সমাবেশে উপজেলা আনসার ভিডিপির বিভিন্ন ইউনিয়নের  সদস্যরা উপস্থিত  ছিলেন।
অনুষ্ঠানে  অসস্থ   
 ধনপুর ইউপি আনসার ভিডিপি  কমান্ডার চান মিয়া কে চিকিৎসার জন্য আনসার ভিডিপি কল্যাণ তহবিল থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়।

  • [১]