- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে আন্তজার্তিক দুনীর্তি বিরোধী দিবস উদযাপন

বিশ^ম্ভরপুর প্রতিনিধি
বিশ^ম্ভরপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তজার্তিক দুনীর্তি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির আয়োজনে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসনের সামনে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে ও দুনীর্তি প্রতিরোধ কমিটির সদস্য আবুল খায়ের’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুনীর্তির প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর উসমানী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতার্ আব্দুর রহমান প্রমুখ।

  • [১]