বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা ধনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা মহিলা বিষয়ক কাযার্লয়ের আয়োজনে ও এপিসি প্রকল্পের সহযোগিতায় সভা অনুষ্ঠিত হয়। ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়ার সভাপতিত্বে ও এপিসি প্রকল্পের সিআরএ ইমরান মেহমুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এপিসি প্রকল্পের সিলেট বিভাগের কো—অর্ডিনেটর দেবাশীষ মজুমদার। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিয়ষক কর্মকতার্ ফাহমিদা ইয়াসমিন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান, ধনপুর ইউপি সদস্য মোঃ হেনু মিয়া, মোঃ মুক্তার হোসেন, রেহেনা পারভিন, মনোয়ারা খাতুন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, কিশোরী ক্লাবের তামান্না আক্তার প্রমুখ।
বক্তাগন বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ ও নারী নির্যাতন বন্ধ সহ সকল প্রকার বৈষম্য দূর করতে সকলের প্রতি আহবান জানান।