- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর রুরাল ডেভেলেপমেন্ট সোসাইটি (বিআরডিএস) এর আয়োজেন আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা বাদাঘাট (দঃ) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এএলআরডি’র সহযোগীতায় আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিআরডিএস’র নিবার্হী পরিচালক জান্নাত মরিয়ম।
ভার্ড’র স্পনরশীপ অফিসার মো. কামরুল হাসান’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাদাঘাট (দঃ) ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া। বক্তব্য রাখেন উপজেলা উপ—সহকারি কৃষি কর্মকতার্ মো. মুক্তার হোসাইন, ভার্ড’র ম্যানেজার মো. সাইদুল ইসলাম, বিআরডিএস’র নিবার্হী সদস্য বিউটি আক্তার প্রমুখ।
বক্তাগণ বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ ও নারী নির্যাতন বন্ধ সহ সকল প্রকার বৈষম্য দূর করতে সকলের প্রতি আহবান জানান।

  • [১]