বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র নেতৃত্বে র্যালি উপজেলা সদরের সড়ক প্রদক্ষিণ করে।
‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়—গর্ব বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এরপর সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার, মো. সাদি উর রহিম জাদিদ। অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান, সমবায় কর্মকর্তা, মো. রুহুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক সঞ্জিব দাশ প্রমুখ।