- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার সাদি উর রহিম জাদিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, ভাইস-চেয়ারম্যানদ্বয়, সকল ইউনিয়নের চেয়ারম্যান গণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযুদ্ধা বৃন্দ, ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

  • [১]