- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়বাংলা চত্বর ঘুরে আবার পরিষদ প্রাঙ্গণে মিলিত হয়।
পরে আন্তর্জাতিক অভিবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মো: সাদি উর রহিম জাদিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সফর উদ্দিন। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।

  • [১]