- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর, পলাশ, সলুকাবাদ ও বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধান রোপনের পর থেকেই প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় আমন ধানের ফলন খুবই ভালো হয়েছে।
বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মিয়ারচর গ্রামের কৃষক, মো. তারা মিয়া জানান, তিনি নিজে এবার এক হাল (১২কেয়ার) জমিতে আমন ধান রোপণ করেছেন। তার ক্ষেতে প্রতি কেয়ারে ১২/১৪ মণ ধান পেয়েছেন।
শক্তিয়ারখলা গ্রামের জয়নাল আবদীন, পলাশ ইউনিয়নের মাঝাইর গ্রামের কৃষক, কাজী ইলিয়াস ফয়েজ জানান, এবারের মত আমন ধানের ফলন বিগত ৭/৮ বছরের মধ্যে হয়নি। তবে ধানের খোলা বাজারে মূল্য কম থাকায় বিপাকে পড়েছেন কৃষকেরা। এদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অসৎ ব্যবসায়ীদের খুঁজে বের করে আইনের
আওতায় আনতে হবে। তাহলেই দেশে শান্তি বিরাজ করবে।

  • [১]