বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে আরইআরএনএমপি মহিলাদের মধ্যে সরকারি বরাদ্দ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কর্মরত এলজিইডির আওতায়
আরইআরএনএমপি-২ প্রকল্পের মোট ৫০ জন মহিলাকর্মীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, এলজিইিডির উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম ওয়ালিউল ইসলাম প্রমুখ।