- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে বিশ্বম্ভরপুর ব্রাঞ্চে বন্যা দুর্গতদের জন্য একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী আশা বাদাঘাট স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ক্যাম্পে বন্যা দুর্গতদের মধ্যে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনূর রশিদ।
এসময় আশা’র সিনিয়র জেলা ব্যবস্থাপক সমীরন চন্দ্র রায়, রিজিওনাল ম্যানেজার মো. আব্দুল মান্নান, দৈনিক ভোরের কাগজ’র উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, দৈনিক সুনামকণ্ঠের উপজেলা প্রতিনিধি হাসান বশীর, ডা. সৈয়দ মিফতাউর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার কৌশিক রঞ্জন তালুকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই ক্যাম্পের অধীনে প্রায় ২৫০জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

  • [১]