- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে আ.লীগের জঙ্গিবাদ বিরোধী মিছিল

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধের লক্ষ্যে কর্মী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ গণমিলনায়তনে কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মনের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক আওয়ামী লীগ সভাপতি শামসুজ্জামান শাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোলেমান মিয়া, মোবারক হোসেন, আ. নুর , আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  তৈয়বুর রহমান, উপজেলা যুবলীগ সাবেক আহবায়ক নূরুল আলম সিদ্দিকী, উপজেলা নতুন যুবলীগ আহবায়ক জিয়াউল হক তুহিন, শ্রমীকলীগ সভাপতি সাজ্জাদুর রহমান সাজু, সাধারণ সম্পাদক মতি মিয়া, কৃষকলীগ সাধারণ সম্পাদক মো ঃ রুকন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আবু সাঈদ, যুগ্ম-আহবায়ক ওলিমান তালুকদার, বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি সেলিম আহমদ মিটু, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোশারফ হোসেন ইমন, ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির পাপন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ। বক্তাগণ , জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদেরকে সোচ্চার থাকার আহবান জানানো হয়। তা ছাড়া উপজেলার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ ও বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়। সমাবেশ শেষে জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে এক বিরাট মিছিল উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

  • [১]