বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে হরতাল বিরোধী ও মীর কাসেমের ফাঁসি দ্রুত কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, সাবেক সহ- সভাপতি আব্দুল কাইয়ুম, সাবেক সাংগঠনিক সম্পাদক আ. হাই খোকন, কৃষক লীগ নেতা আশক আলী, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, যুবলীগ নেতা লুুৎফুর রহমান নাইম, মোস্তাক আহমেদ সজীব, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক অলিমান তালুকদার, শ্রমিক লীগ নেতা কালি কুমার দাস, মতিউর রহমান মতি, মো. শাহাজান, পলাশ ইউনিয়ন আ.লীগ নেতা সাইফুল ইসলাম, বাদাঘাট (দ.) আ.লীগ নেতা কিমান আলী প্রমুখ।