বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহহীন ও ভূমিহীনদের মাঝে গৃহ নির্মাণ প্রকল্প বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে কনফারেন্সে প্রধানমন্ত্রীর গৃহ নির্মাণ প্রকল্পের বিস্তারিত তথ্যাদি তুলে ধরেন উপজেলা নির্বাহি অফিসার সাদি উর রহিম জাদিদ।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. স্বজল মোল্লা, পল্লী বিদ্যুতের এজিএম মো. সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।