স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাসের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এসময় বর ও কনে উভয় পক্ষ থেকে অঙ্গিকার নামা নেয়া হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ গ্রামের মস্তফা মিয়া ও বর্তমান সংরক্ষিত মহিলা মেম্বার মনোয়ারা খাতুনের পুত্র এমদাদুল হক রুমান (২০) ও একই গ্রামের দানু মিয়ার ১৪ বছর বয়সী কন্যার বিবাহের আয়োজন করা হয়। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নিবার্হী অফিসার সমীর বিশ্বাসের নির্দেশে উপজেলা প. প. কর্মকর্তা মো. আব্দুর রহমান পুলিশ নিয়ে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা প. প. কর্মকর্তা আব্দুর রহমান জানান, বাল্যবিবাহ আর না দেয়ার জন্য উভয় পক্ষের কাছ থেকে অঙ্গিকার নামা আদায় করা হয়েছে। কনের অভিভাবক বয়স গোপন করে ইউনিয়ন অফিস থেকে মিথ্যা জন্মসনদ এনে বিবাহ করাতে চেয়েছিলেন। বরের মা ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার হওয়া সত্তেও নিজ পুত্রের বাল্য বিবাহ দেয়ার চেষ্টা করা দুঃখজনক।