বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দ.) ইউপি কার্যালয়ে ইউনিয়ন কনভার্জেন্স উন্নয়ন কমিটির (ইউসিসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাদাঘাট (দ.) ইউপি সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আ. সাত্তারের সভাপতিত্বে ও পরিষদের সচিব ফুলেন সুত্রধরের পরিচালনায় সভায় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, কেয়ারের প্রকল্প কর্মকর্তা বাহারুল আলম, শরীক প্রকল্পের সুরেন্দ্র চন্দ্র সরকার, জেলা এল সি বি সি ই অফিসার বেলাল হোসেন, স্ব্যস্থ্য পরির্দক হারিছ উদ্দিন, এফআইভিডিবির আ. মজিদ, ইউপি নিকাহ রেজিস্টার প্রমুখ।