বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনী তফসিল ঘোষণা করায় প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহে হিড়িক পড়েছে। সে অনুযায়ী মনোনায়ন পত্র দাখিলের শেষ তারিখ ৯ মে, বাছায় ১১ ও ১২ মে, প্রার্থীতা প্রত্যাহার ১৯ মে এবং ভোটগ্রহণ ৪ জুন শনিবার নিধারণ করা হয়েছে। এ রিপোট পর্যন্ত ৫ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনায়ন পত্র বিতরণ করা হয়েছে ৫টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৫ টি ও সাধারন সদস্য পদে মোট ৮৫ টি ফরম বিতরণ করা হয়েছে। আঃ লীগ, বি.এন.পি ও জাতীয় পাটির
দলীয় প্রার্থী বাছাইয়ে বিলম্ব হওযায় চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম কম বিতরণ হয়েছে।