- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ইউপি সচিবদের কর্মবিরতি

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক বিশ্বম্ভরপুর উপজেলার সকল ইউপি সচিবরা তিনদফা দাবি বাস্তবায়নের দিন ব্যপী কর্মবিরতি পালন করেছে। ররিবার সকাল থেকে ইউপি সচিবরা উপজেলা প্রশাসন চত্তরে উক্ত কর্মবিরতি পালন করেন।
বাপসা উপজেলা শাখার সভাপতি সলুকাবাদ ইউপি সচিব মো. ওয়ালিউল্লাহ, বাদাঘাট (দঃ) ইউপি সচিব ফুলেন সুত্রধর, ধনপুর ইউপি সচিব কৃপেশ রঞ্জন রায় ও কোষাধক্ষ্য ফতেপুর ইউপি সচি মিরা চন্দ সহ কমিটির নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

  • [১]