বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ১৭ সদস্য বিশিষ্ট ইজিবাইক মালিক শ্রমিক পরিবহন লীগের কমিটি গঠন করা হয়। শুক্রবার বিকালে উপজেলা সদরে শ্রমিক লীগ সভাপতি সাজ্জাদুর রহমান সাজুর সভাপতিত্বে এবং উপজেলার আওমালীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মনের উপস্থিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন
করা হয়।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি মতিউর রহমান মতি, সহ-সভাপতি আব্দুল আউয়াল, সহ-সভাপতি হারুন মিয়া, সহ-সভাপতি নুরুল আমিন ও সাজিদুর রহমান (সাজু), সাধারণ সম্পাদক আবুল হায়াত, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ও ফুরকান মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ সয়ফুল আমিন, দপ্তর সম্পাদক নজমুল আমিন, প্রচার সম্পাদক লাল মিয়া, সদস্য জামাল উদ্দিন, আনোয়ার হোসেন, আবু বক্কর সিদ্দিক, স্বপন রানা। উপদেষ্টা কমিটিতে রয়েছেন মো. হযরত আলী (কালা চান), অলিমান তালুকদার, মজিবুর রহমান, আব্দুল আলী, হাসান বশির।