- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ইঞ্জিনিয়ারকে ঠিকাদার প্রতিনিধি আ.লীগ নেতার মারধর

স্টাফ রিপোর্টার
নি¤œমানের বালি-পাথর ব্যবহারে বাধা দেয়ায় ঠিকাদারের প্রতিনিধি আওয়ামী লীগ নেতাদের হাতে হামলা ও মারধরের শিকার হয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার। বৃহস্পতিবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মঙ্গলকাটা, সরুপগঞ্জ, রাজাপাড়া-কাপনা  রাস্তায় এই ঘটনা ঘটে।
এঘটনায় প্রকৌশলী বাদী হয়ে ঠিকাদারের হামলাকারী প্রতিনিধি আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন ও তার সহযোগি হানিফ মিয়ার বিরুদ্ধে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছিল।
এলজিইডি সূত্রে জানা যায়, ৬৯ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে এলজিইডির আওতাধীন উপজেলার মঙ্গলকাটা, সরুপগঞ্জ, রাজাপাড়া-কাপনা রাস্তা উন্নয়নের কাজ পায় সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার ১২ বিলপাড়ের মো. আরফের মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান আরাফ কন্সট্রাকশন। বৃহস্পতিবার বিকালে ওই রাস্তার কাজ পরিদর্শনে গিয়েছিলেন উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার। রাস্তায় নি¤œমানের বালি-পাথর ব্যবহারে বাধা দেয়ায় ঠিকাদারের প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগ নেতা বিশ্বম্ভরপুর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন ও তার সহযোগী লিডোয়ার গ্রামের আবু হানিফ প্রকৌশলী ফজলুর রহমান তালুকদারকে বেধম মারধর করে। এসময় প্রকৌশলীর সাথে থাকা মাঠ সহকারী মোখলেছুর রহমান প্রকৌশলীকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন। হামলাকারীদের মারধরে দুইজনই আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঠিকাদারের অভিযুক্ত প্রতিনিধি আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন ও তার সহযোগি হানিফ মিয়ার সাথে কথা বলতে চাইলে তাদের ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীরা জানিয়েছেন প্রকৌশলীর উপর হামলার পরপর এলাকা ছেড়ে চলে যায় তারা।
প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার বলেন,‘ বৃহস্পতিবার বিকালে রাজাপাড়া-কাপনা রাস্তার কাজ পরিদর্শনে গিয়েছিলাম। সরেজমিনে গিয়ে দেখতে পাই ঠিকাদারের প্রতিনিধি কাজে খুবই নিম্মমানের বালি-পাথর ব্যবহার করছে। এসব বালি-পাথর ব্যবহারে বাঁধা দেয়ার আমার ও আমার সাথে সহকারি উপর হামলা চালায় ঠিকাদারের লোকজন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হবে।’

  • [১]